উত্তরাঞ্চলের প্রথম সংবাদভিত্তিক অনলাইন পত্রিকা ঈশ্বরদী ডটকম (www.ishwardi.com) ইন্টারনেটে একটি অনলাইন গ্রুপ চালু করেছে। খবর বিজ্ঞপ্তির।
ঈশ্বরদী ডটকম রিজিওনাল ডেভেলপমেন্ট ফোরাম নামের এই অনলাইন গ্রুপে ঈশ্বরদী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সম্পর্কে মতামত, পরিকল্পনা ও পরামর্শ প্রকাশ করা হবে। এতে বাংলাদেশ এবং এই অঞ্চলের সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা যাবে। এই গ্রুপের ঠিকানা http://groups.yahoo.com/group/ishwardi এবং http://groups.google.com/ group/ishwardi।
No comments:
Post a Comment