ওয়েবসাইট থেকে শকওয়েভ ফ্ল্যাশ (এসডব্লিউএফ) ফাইল নামানোর (ডাউনলোড) ব্যাপারটি একটু কঠিন। তবে একটি বাড়তি প্রোগ্রাম (প্লাগ-ইন) দিয়ে সহজেই ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে এসডব্লিউএফ ফাইল নামানো যায়। ফায়ারফক্সের জন্য এ প্রোগ্রামটি (অ্যাড-অন) পাবেন www.sothink.com/product/swfcatcher/firefox ঠিকানার ওয়েবসাইটে। প্রোগ্রামটি নামিয়ে কম্পিউটারে ইনস্টলকরে নিতে হবে।এরপর কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করুন।
এবার যে সাইটের এসডব্লিউএফ ফাইল নামাতে চান সেই সাইটে ঢুকে টুলস মেনু থেকে Sothink SWF Catcher-এ ক্লিক করুন (Alt+C)।তাহলে বাঁদিকে Sothink SWF Catcher প্যানেল আসবে এবং সাইটে থাকা শকওয়েভ ফ্লাশ (swf) ফাইলগুলো দেখা যাবে। এবার দরকারি swf ফাইলের ওপরে ডান ক্লিক করে সংরক্ষণ (সেভ) করুন।
ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য প্রোগ্রামটি পাবেন www.sothink.com/product/swfcatcher/ie ঠিকানার ওয়েবসাইটে। প্রোগ্রামটি নামিয়ে কম্পিউটারে ইনস্টল করে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করুন। এবার টুলস মেনু থেকে Sothink SWF Catcher-এ বা টুলবারের আইকনে ক্লিক করুন। এখানে দরকারি এসডব্লিউএফ ফাইলগুলো নির্বাচন করে সংরক্ষণ করতে হবে।
No comments:
Post a Comment