ইন্টারনেট থেকে নামানো অধিকাংশ ভিডিও ফাইল ফ্ল্যাশ ভিডিও ফরম্যাটের হয়ে থাকে। সাধারণভাবে এগুলো FLV ফরম্যাট নামে পরিচিত। এই ফাইলগুলো চালাতে বিশেষ মিডিয়া প্লেয়ার বা কোডেকের প্রয়োজন হয়। আরও একটি অসুবিধা হলো, এই ভিডিওগুলো কোনো ডকুমেন্ট বা প্রেজেন্টেশন ফাইলে সরাসরি ব্যবহার করা যায় না। এমনকি কোনো সিডি বা ডিভিডিতে কপি করা হলেও তা কোনো প্লেয়ারে চালানো যায় না। ইন্টারনেট থেকে নামানো ভিডিওগুলো ব্যবহার করার আগে অন্য ফরম্যাটে রূপান্তর করতে হয়।
FLV থেকে অন্য ফরম্যাটে রূপান্তরের জন্য ফ্রি এফএলভি কনভার্টার নামের সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে। বিনামূল্যেই এটি পাওয়া যায়। ফাইল রূপান্তর ছাড়াও বাড়তি বেশকিছু সুবিধা পাওয়া যায় এটিতে।
এফএলভি কনভার্টার নাম হলেও FLV ছাড়াও এটি AVI, iPOD, MPEG ফরম্যাটের ফাইল অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারে। সেই সঙ্গে এই সফটওয়্যার ব্যবহার করে MPEG, DiVx, Xvid, DVD এবং AVI ফাইল থেকে FLV ফাইল তৈরি করা যায়। আবার বিভিন্ন ধরনের ফাইল থেকে অডিও অংশটুকু কপি করে mp3 ফাইল তৈরি করারও অপশন রয়েছে এখানে। এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা ছাড়াও এই সফটওয়্যার দিয়ে জনপ্রিয় বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটে অনুসন্ধান করা এবং সেখান থেকে ডাউনলোড করা যায়।
http://download.cnet.com/Free-FLV-Converter/ 3000-2194_4-10832044.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি নামানো যাবে। সফটওয়্যারটি ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আলাদা বাটন রয়েছে। ভিডিও খোঁজার সময় ইউটিউব, ডেইলি মোশন, গুগল ভিডিও, মেটাক্যাফে, মেগাভিডিও বা ইয়াহুর মতো সাইটের নাম উল্লেখ করে দিতে হবে প্রথমে। ফলাফলে পাওয়া ঠিকানাগুলো লেখার ফাইলে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে।
Wikipedia
Search results
Wednesday, January 20, 2010
Monday, January 18, 2010
ফায়ারফক্সে দেখুন ক্রিকেটের ফলাফল
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সে স্বয়ংক্রিয়ভাবে চলতি ক্রিকেট ম্যাচের ফলাফল জানা যাবে। এ জন্য হিট উইকেট নামের একটি প্রোগ্রাম ব্যবহার করতে হবে।https://addons.mozilla.org/en-US/firefox/addon/10830 ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিতে হবে।
এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করতে হবে। এর পর ইন্টারনেট ব্যবহারের সময় সবার নিচে স্ট্যাটাস বারে চলতি ক্রিকেট ম্যাচের ফলাফল দেখতে পাবেন।
এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করতে হবে। এর পর ইন্টারনেট ব্যবহারের সময় সবার নিচে স্ট্যাটাস বারে চলতি ক্রিকেট ম্যাচের ফলাফল দেখতে পাবেন।
মেইল এলেই জানাবে ফায়ারফক্স
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নতুন আসা ই-মেইল সম্পর্কে জানা যায়। ওয়েব মেইল নোটিফায়ার নামের একটি প্রোগ্রাম দিয়ে এ কাজটি করা যায়। প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/ addon/4490 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এবার ব্রাউজারটি পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার ডান পাশে যুক্ত হওয়া ই-মেইলের আইকনটিতে ক্লিক করে Preference অপশনে যান। এবার ড্রপডাউন মেনুতে google,yahoo,hotmail এর নাম রয়েছে। এখন Username ও Password বসিয়ে আপনার সবগুলো এ্যাকাউন্ট একে একে add করে নিন। এরপর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।
সহজেই এসডব্লিউএফ ফাইল সংরক্ষণ
ওয়েবসাইট থেকে শকওয়েভ ফ্ল্যাশ (এসডব্লিউএফ) ফাইল নামানোর (ডাউনলোড) ব্যাপারটি একটু কঠিন। তবে একটি বাড়তি প্রোগ্রাম (প্লাগ-ইন) দিয়ে সহজেই ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে এসডব্লিউএফ ফাইল নামানো যায়। ফায়ারফক্সের জন্য এ প্রোগ্রামটি (অ্যাড-অন) পাবেন www.sothink.com/product/swfcatcher/firefox ঠিকানার ওয়েবসাইটে। প্রোগ্রামটি নামিয়ে কম্পিউটারে ইনস্টলকরে নিতে হবে।এরপর কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করুন।
এবার যে সাইটের এসডব্লিউএফ ফাইল নামাতে চান সেই সাইটে ঢুকে টুলস মেনু থেকে Sothink SWF Catcher-এ ক্লিক করুন (Alt+C)।তাহলে বাঁদিকে Sothink SWF Catcher প্যানেল আসবে এবং সাইটে থাকা শকওয়েভ ফ্লাশ (swf) ফাইলগুলো দেখা যাবে। এবার দরকারি swf ফাইলের ওপরে ডান ক্লিক করে সংরক্ষণ (সেভ) করুন।
ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য প্রোগ্রামটি পাবেন www.sothink.com/product/swfcatcher/ie ঠিকানার ওয়েবসাইটে। প্রোগ্রামটি নামিয়ে কম্পিউটারে ইনস্টল করে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করুন। এবার টুলস মেনু থেকে Sothink SWF Catcher-এ বা টুলবারের আইকনে ক্লিক করুন। এখানে দরকারি এসডব্লিউএফ ফাইলগুলো নির্বাচন করে সংরক্ষণ করতে হবে।

গুগল জানাবে শব্দের সংজ্ঞা
ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের মাধ্যমে ইচ্ছে করলে যেকোনো শব্দের সংজ্ঞা জানা যাবে। এ জন্য যে শব্দটির সংজ্ঞা জানতে চান তার আগে Define: লিখে সার্চ করলেই গুগল আপনাকে শব্দের সংজ্ঞা জানাবে। খালেদ মাহমুদ খান
কেনাকাটার ওয়েবসাইট
ইন্টারনেটে কেনাকাটার বিভিন্ন বিষয় নিয়ে চালু হয়েছে ক্লিক২৪অনলাইন (www.click24online.com) ঠিকানার একটি ওয়েবসাইট। এতে কেনাকাটা ছাড়াও ভর্তি, বিজ্ঞপ্তি, স্বাস্থ্য, শিক্ষা, চাকরিসম্পর্কিত তথ্যাদি পাওয়া যাবে।
ওয়েবসাইটে কম্পিউটার টিপস
কম্পিউটার-বিষয়ক বিভিন্ন টিপস নিয়ে চালু হয়েছে টেকটিউনসবিডি (www.techtunesbd.co.cc) ঠিকানার একটি ওয়েবসাইট। এতে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টিপস, বিভিন্ন সমস্যার সমাধান, নতুন সফটওয়্যারের তথ্য, নানা রকম ওয়েবসাইটের খবর আর তথ্যপ্রযুক্তির বিভিন্ন খবর পাওয়া যাবে।
Saturday, January 16, 2010
দেশীয় সামাজিক যোগাযোগের ওয়েব সাইট
সামাজিক যোগাযোগের সুবিধা নিয়ে চালু হয়েছে দেশীয় ওয়েবসাইট মাইলিমিক্স। www.mylemex.com ঠিকানার এ ওয়েবসাইটে বন্ধু খোঁজা, তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান (চ্যাট) করা, গ্রুপ তৈরির মাধ্যমে অডিও, ভিডিও এবং যেকোনো ফাইল শেয়ার করা যাবে। এতে বিনামূল্যে সদস্য হয়ে ই-বুক এবং মুঠোফোনের জন্য বিভিন্ন সফটওয়্যার নামানো যাবে।
Friday, January 15, 2010
ফিনল্যান্ডে উচ্চশিক্ষা
ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোয় রয়েছে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, যা সারা বিশ্বেই স্বীকৃত। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে ১১ হাজারেরও বেশি বিদেশী শিক্ষার্থী। ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে শরৎকালীন সেমিস্টার শুরু হয় সাধারণত সেপ্টেম্বর মাসে এবং শেষ হয় মধ্য ডিসেম্বরে। এ ছাড়া বসন্তকালীন সেমিস্টার শুরু হয় মধ্য জানুয়ারিতে এবং শেষ হয় মে মাসের মাঝামাঝি সময়ে। ফিনল্যান্ডে পড়তে যাওয়ার একটি বড় সুবিধা হলো, এ দেশে স্টুডেন্ট ভিসা পেতে খুব বেশি বেগ পেতে হয় না।
শিক্ষা পদ্ধতি : ফিনল্যান্ডের অফিশিয়াল ভাষা হচ্ছে ফিনিশ ও সুইডিশ। তবে খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম হলো ইংরেজি। তাই ইংরেজি ভাল জানা থাকলে দেশটিতে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। ফিনল্যান্ডে ব্যাচেলরস প্রোগ্রামে ভর্তি হতে হলে কমপক্ষে ১২ বছরের (এইচএসসি সমমান) শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ব্যাচেলরস কোর্সের মেয়াদ হবে তিন থেকে চার বছর। ব্যাচেলরস ডিগ্রি লাভের পর মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে হয়। মাস্টার্স কোর্সের মেয়াদ দুই বছর।
কীভাবে ভর্তির আবেদন করবেন : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় সব তথ্য দেয়া থাকে। যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক সেই বিভাগীয় অফিস বরাবর সরাসরি আবেদন করতে পারেন। কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন করার সুবিধা দিয়ে থাকে। এ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটেই পাওয়া যাবে। আবেদন করার পর ভিসা ও অন্যান্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে সে তথ্য বিভাগীয় অফিস আবেদনকারীকে জানিয়ে দেবে। সাধারণত আবেদনের ছয় থেকে আট মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে থাকে। এ জন্য প্রসেসিংয়ের জন্য হাতে অন্তত এক বছর সময় রাখতে হবে। বাংলাদেশে ফিনল্যান্ডের কোন দূতাবাস নেই। তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে ভিসা প্রসেসিং করতে হয়।
যেসব কাগজপত্র লাগতে পারে : মার্কশিটসহ সব শিক্ষাগত সনদের ইংরেজি কপি, শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগের ছাড়পত্র, আইইএলটিএস বা টোফেলের স্কোর, পাসপোর্ট আকৃতির ছবি, পাসপোর্টের ফটোকপি, রেফারেন্স লেটার প্রভৃতি কাগজপত্র প্রয়োজন হতে পারে। সব কাগজপত্রের অনুবাদ নোটারি পাবলিকের মাধ্যমে করতে হবে।
যেসব বিষয়ে পড়তে পারেন : ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার ২০টি ক্ষেত্র রয়েছে। এগুলো হলো থিওলজি, হিউমেনিটিজ, ল, সোশাল সায়েন্স, ইকনোমিক্স, সাইকোলজি, এডুকেশনাল সায়েন্সেস, ন্যাচারাল সায়েন্সেস, এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি, স্পোর্টস সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার, মেডিসিন, ডেন্টিস্ট্রি, হেলথ সায়েন্সেস, ভেটেনারি মেডিসিন, ফার্মেসি, মিউশিক, আর্ট এন্ড ডিজাইন, ফাইন আর্টস, থিয়েটার এন্ড ড্যান্স। এসবের যে কোন একটিকে আপনি পড়ার জন্য বেছে নিতে পারেন।

অনলাইনে রেডিও
ইন্টারনেটে চালু হয়েছে রেডিও আপন (www.radioapon.com) নামের একটি অনলাইন রেডিও। এতে বাংলা গানের পাশাপাশি বাংলার সংস্কৃতি ও বাংলার খবর পাওয়া যাবে।
Wednesday, January 13, 2010
ফায়ারফক্স থেকে টুইটারে নিজের সর্বশেষ অবস্থা
ইন্টারনেটে খুদে ব্লগ লেখার (মাইক্রো ব্লগিং) জনপ্রিয় সফটওয়্যার টুইটারে নিজের সর্বশেষ অবস্থা (স্ট্যাটাস) হালনাগাদ করার অনেক মাধ্যম আছে। এর মধ্যে ফায়ারফক্স থেকে স্ট্যাটাস হালানাগাদ করা এবং স্ট্যাটাস দেখার দারুণ এক প্রোগ্রাম হলো (অ্যাড-অনস) হচ্ছে ইকোফোন। ইকোফোন দিয়ে সহজেই স্ট্যাটাস হালনাগাদ করা যাবে এবং কোনো স্ট্যাটাস এলে বার্তা পাঠাবে।
ইকোফোন www.echofon.com/twitter/firefox ঠিকানার ওয়েবসাইট থেকে ইনস্টল করতে হবে। এরপর ফায়ারফক্স চালু করলে স্ট্যাটাসবারের ডানে ইকোফোনের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করলে Echofon preferences উইন্ডো আসবে। এখানে Add account... বাটনে ক্লিক করে টুয়িটার একাউন্ট যোগ করুন এবং চাইলে অন্যান্য তথ্য পরিবর্তন করে Ok করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে সর্বশেষ স্ট্যাটাসগুলো চলে আসবে।
এখন Echofon আইকনে ক্লিক করলে ইকোফোন উইন্ডো খুলবে এবং Friends, Mentions, Messages ট্যাবে স্ট্যাটাসগুলো দেখা যাবে। কোনো স্ট্যাটাস আপডেট করতে চাইলে নিচের টেক্স বক্সে লিখে এন্টার করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তা আপডেট হবে।

পড়াশোনা ও বিনোদনের সাইট
পড়াশোনা, বিনোদন ও জানা-অজানা বিভিন্ন তথ্য নিয়ে চালু হয়েছে আর্নফান (www.earnfun.com) নামের একটি ওয়েবসাইট। এতে গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ বিনামূল্যে বই নামানো (ডাউনলোড) যাবে।
ইন্টারনেটে বাংলাদেশের মানচিত্র
বাংলাদেশের সব জেলা ও শহরের মানচিত্র নিয়ে একটি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। এ সাইটে বাংলাদেশের মানচিত্র ছাড়াও বিশ্বের বৃহত্তম শহর ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর মানচিত্র পাওয়া যাবে। সাইটটির ঠিকানা www.deshimaps.com।
Tuesday, January 12, 2010
মুছে ফেলুন অদরকারি ফাইল
উইন্ডোজ ব্যবহারের ফলে প্রচুর Event ফাইল তৈরি হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অদরকারি ইভেন্ট ফাইল মুছতে My Computer-এ কারসর রেখে ডান ক্লিক করে Manage-এ যান। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডানপাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এ ফাইলগুলো মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচিত করুন। এখন ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes www ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে।
খালেদ মাহমুদ খান
খালেদ মাহমুদ খান
ইন্টারনেটে ব্যক্তিগত গোপনীয়তা থাকছে না
একজন শিক্ষাবিদ দাবি করেছেন, ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে যারা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত প্রকাশ করে, তারা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করছে। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও কম্পিউটার বিজ্ঞানের জ্যেষ্ঠ গবেষক কিয়েরন ও হারা এ দাবি করেছেন। তিনি অনলাইনে যেকোনো কিছু প্রকাশ করার ব্যাপারে জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে কিয়েরন ও হারা বলেন, ‘আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি, যেখানে লোকজন নিয়মিত খুব বেশি মাত্রায় ব্যক্তিগত তথ্য বিনিময় করছে।’ তিনি এ যুগকে ‘ইন্টিমেসি ২.০’ নামে অভিহিত করেন। কিয়েরন এ জন্য সামাজিক যোগাযোগের বিভিন্ন নেটওয়ার্ককে দায়ী করেন। তিনি বলেন, ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাটা মানুষের জন্য খুব জরুরি। এতে তারা অনেক বেশি নিরাপদ থাকবে। ব্যক্তিগত বিষয় প্রকাশ হয়ে পড়লে তা ব্যক্তির জন্য সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এতে অন্যরা তার জীবনে নাক গলানোর সুযোগ পেয়ে যায়। তিনি বলেন, ইন্টারনেটে প্রকাশিত কোনো ছবির যে কেউ অপব্যবহার করতে পারে। এ রকম ঘটনা যে ঘটেনি, তা নয়। কাজেই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে অনলাইন গ্রুপ
উত্তরাঞ্চলের প্রথম সংবাদভিত্তিক অনলাইন পত্রিকা ঈশ্বরদী ডটকম (www.ishwardi.com) ইন্টারনেটে একটি অনলাইন গ্রুপ চালু করেছে। খবর বিজ্ঞপ্তির।
ঈশ্বরদী ডটকম রিজিওনাল ডেভেলপমেন্ট ফোরাম নামের এই অনলাইন গ্রুপে ঈশ্বরদী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সম্পর্কে মতামত, পরিকল্পনা ও পরামর্শ প্রকাশ করা হবে। এতে বাংলাদেশ এবং এই অঞ্চলের সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা যাবে। এই গ্রুপের ঠিকানা http://groups.yahoo.com/group/ishwardi এবং http://groups.google.com/ group/ishwardi।

ইন্টারনেটে দরপত্রের খোঁজ
দরপত্র বিজ্ঞপ্তি নিয়ে ইন্টারনেটে নতুন আঙ্গিকে চালু হয়েছে অলটেন্ডার (www.alltender.com)। ঢাকা এবং সারা দেশ থেকে প্রকাশিত ৬০টিরও বেশি দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দরপত্র ও নিলাম বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশিত হয় এই সাইটে। সাইটটিতে নিবন্ধিত হয়ে ই-মেইলে দরপত্র বিজ্ঞপ্তি পাওয়ার সুবিধা আছে।
বিনোদনবিষয়ক নতুন ওয়েবসাইট
বিভিন্ন ধরনের গান, ডিজিটাল কমিক্স, মোবাইল সফটওয়্যার, বিনোদন তথ্য নিয়ে চালু হয়েছে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট (www.unltdentertainment.com) ঠিকানার একটি ওয়েবসাইট। এতে আরও রয়েছে ফোরাম ও ব্লগ সুবিধা।
ওয়েবে ভূমিকম্পের খবর
ভূমিকম্প সম্পর্কিত সর্বশেষ তথ্য জানার জন্য একটি প্রয়োজনীয় ওয়েবসাইট হল www.earthquake.usgs.gov। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক নিরীক্ষা পরিদপ্তর পরিচালিত এই সাইটটিতে বিশ্বজুড়ে ভূমিকম্পের সাম্প্রতিকতম তথ্যের পাশাপাশি ভূমিকম্প সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের তথ্য, তালিকা ও মানচিত্র রয়েছে। ভূমিকম্প, সুনামি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগবিষয়ক অন্য আরও অনেক ওয়েবসাইটের ঠিকানাও এখানে দেওয়া আছে।
Subscribe to:
Comments (Atom)