বাংলাদেশের আনাচ-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য বাংলাদেশিএকটি ই-কমার্স সাইট চালু হয়েছে।এই সাইটটির নাম বড় মেলা (www.boromela.com)।গতকাল সোমবার ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড় মেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহ আহম্মেদ বলেন, বাংলাদেশের ই-কমার্স যুগের সূচনার ক্ষেত্রে এই সাইট বিশেষ ভূমিকা রাখবে। প্রয়োজনীয় নানা পণ্যের পাশাপাশি এই সাইটের মাধ্যমে পণ্য কেনাবেচা করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ, পরিচালক মুহম্মদ সোলায়মানসহ আরও অনেকে।
এই সাইটে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা। পাশাপাশি পণ্য কিংবা সেবার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও মত প্রকাশ করা যাবে। বর্তমানে এই সাইটে বই, গাড়ি, মোবাইল ফোন, কম্পিউটার, অ্যাপার্টমেন্টসহ মোট পাঁচ ভাগে পণ্য প্রদর্শিত হচ্ছে।
No comments:
Post a Comment