Digital Bangladesh becomes a popular buzzword in recent time. For fulfilling this ambition internet is a key facility what has to enrich to most of the people. In Bangladesh where there are problems with electricity is acute and internet speed is too slow. We can draw a negative relation between them. Say if there is high speed internet connection there will need less time and electricity to browse data and download from Internet. But if there are too slow internet connection the working hour for same amount of data surfing and downloading on Internet will need more time that will waste more electricity and time. So I suggest the Government and ISP should provide high speed internet connection that will prevent to waste our valuable time and electricity. I draw the attention of the authority about this problem
For example
Mobile operator average speed is (6-8) kbps
CDMA operator average speed is (8-14) kbps
Cable operator average speed is (8-12) kbps
It is vary from time to time place to place.
If any mistake then forgive us.
Thank you for reading.
Wikipedia
Search results
Tuesday, May 3, 2011
Saturday, August 28, 2010
দ্রুত ফাইল কপি পেস্ট করুন
নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন হবে।
সহজে আইপি লুকিয়ে রাখুন
বিভিন্ন কারণে ইন্টারনেট প্রটোকল (আইপি) লুকানোর (হাইড) প্রয়োজন হয়। বিশেষ করে, ব্লক করা ওয়েবসাইটে যেতে বা অন্যান্য কারণে একাধিক আইপি ব্যবহারের প্রয়োজন পড়লে। আইপি লুকানোর জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। তবে আইপি লুকানোর করার দারুণ একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শিল্ড। সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইটি হাইড করা যাবে এবং তা যেকোনো আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে। এ জন্য www.hotspotshield.com থেকে ছয় মেগাবাইটের মতো এই সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণ ও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শিল্ড সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে এবং সিস্টেম ট্রের আইকনটির রং সবুজ হবে। পরবর্তী সময়ে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF এ ক্লিক করলেই হবে।
নবীনগর উপজেলার ওয়েবসাইট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন তথ্য নিয়ে চালু হচ্ছে নবীনগর উপজেলা (www.nabinagarupazila.com) নামের নতুন একটি ওয়েবসাইট। এতে নবীনগরের বিশিষ্টজনদের জীবনী, ঐতিহ্য, ইতিহাস ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণসহ নানা তথ্য থাকবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন এ ওয়েবসাইট কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম। উপজেলার বিভিন্ন তথ্য nabinagarupazila@yahoo.com ঠিকানার ই-মেইলে পাঠানো যাবে।
সহজেই পাবেন ঠিকানা
কিবোর্ড দিয়ে ওয়েবসাইট দেখার সফটওয়্যারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) যেতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে F6 কি চাপলেই হয়। আর অপেরা ব্রাউজারের ক্ষেত্রে F8 কি চাপতে হয়। আবার CTRL + L কি চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।
লিনাক্সে গুগল ভিডিও চ্যাট
জিমেইল ইনবক্স থেকে বন্ধুদের সঙ্গে লিখেলিখেচ্যাট বা ক্ষুদ্র বার্তা আদান-প্রদান করার সঙ্গে সঙ্গে অডিও এবং ভিডিও চ্যাট করার সুবিধা রয়েছে। তবে অডিও এবং ভিডিও চ্যাট করার জন্য একটি অতিরিক্ত প্রোগ্রাম (প্লাগইন) ইনস্টল করতে হয়। যার ফলে বিশেষ কোনো মেসেঞ্জার ব্যবহার করা ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে এই কাজটি করার সুযোগ পাওয়া যায়। এত দিন পর্যন্ত কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই এটি ব্যবহার করা যেত।
সম্প্রতি গুগল লিনাক্স অপারেটিং সিস্টেমের উপযোগী করে এই প্রোগ্রাম প্রকাশ করেছে। অডিও এবং ভিডিও চ্যাটের এই প্লাগইনটি এখন কেবল উবুন্টু এবং অন্যান্য ডেবিয়ানভিত্তিক ডিস্ট্রিবিউশনগুলোতে ব্যবহার করা যাবে। এবং গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই তারা লিনাক্স আরপিএম প্যাকেজ প্রকাশ করবে। প্রথম সংস্করণ প্রকাশের প্রায় দুই বছর পর লিনাক্স সংস্করণ প্রকাশ করা হলো।
এই বিষয়ে গুগল রিয়েল টাইম কমিউনিকেশন টিমের প্রযুক্তি বিভাগের প্রধান জাস্টিন বলেন, লিনাক্সে ব্যবহার উপযোগী এ ধরনের প্রোগ্রাম তৈরিতে প্রযুক্তিগত বিশেষ কৌশল ব্যবহার করতে হয়েছে। এখানে ভিডিও রেন্ডারিংয়ের কাজটি সম্পূর্ণ নতুনভাবে সমাধান করা হয়েছে এবং পালসভিত্তিক অডিও ব্যবস্থা সমন্বয় করার কাজটিও করতে হয়েছে। সেই সঙ্গে অসংখ্য ওয়েবক্যামের ওপর পরীক্ষা করতে হয়েছে যেন সব ক্ষেত্রেই এটি সঠিকভাবে কাজ করে। উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে বর্তমানে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে এর প্রতিটিই লিনাক্স সংস্করণে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ৬৪বিট সংস্করণেও এই প্রোগ্রামটি ব্যবহার করা যাবে। প্রোগ্রামটি http://www.google.com/chat/video ঠিকানা থেকে নামানো যাবে।

Friday, August 27, 2010
অনুবাদ করুন যেকোনো ভাষার ওয়েবসাইট
ইন্টারনেটে বিভিন্ন ভাষার ওয়েবসাইট থাকে। ভাষা ভিন্ন হওয়ায় এসব ওয়েবসাইটের লেখা পড়া যায় না। তবে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার ওয়েবসাইট অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে FoxLingo নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)।
অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/ firefox/addon/2444/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। খেয়াল করুন অ্যাড্রেসবারের নিচে নতুন একটি টুলবার এসেছে। ভিন্ন ভাষার ওয়েবসাইট অনুবাদ করার জন্য টুলবারের Webtrans অপশনে ক্লিক করুন, এখান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারবেন। যদি স্প্যানিশ ভাষাকে ইংরেজিতে অনুবাদ করতে চান তাহলে webtrans/spanish/spanish to english নির্বাচন করতে হবে।
যদি আপনি বুঝতে না পারেন ওয়েবসাইটটি কোন ভাষার, সে ক্ষেত্রে টুলবার থেকে service/language identification/ google language identification অপশনে যান এবং নির্দিষ্ট বক্সে সাইটটির ঠিকানা লিখে translate দিন। এ ছাড়া এই অ্যাড-অনসে রয়েছে অভিধান ব্যবহারের সুবিধা।

Sunday, April 25, 2010
এক সফটওয়্যারে সব ই-মেইল
ই-মেইল আদান-প্রদান এখন দৈনন্দিন জীবনের দরকারি একটা ব্যাপার।অনেকেরই একই সঙ্গে কাজের, ব্যক্তিগত ই-মেইলসহ বেশ কয়েকটি ই-মেইল ঠিকানা থাকে। আলাদা করে প্রতিটি ই-মেইল প্রতিদিন দেখা বড় ঝামেলা। ই-মেইল দেখা ছাড়াও নিজের ব্যক্তিগত সাক্ষাৎকার বা সভার সময় মনে রাখার জন্য ক্যালেন্ডার ব্যবহার করেন অনেকে। এসব কাজ একসঙ্গে করার একটি চমৎকার মুক্ত সফটওয়্যার হলো ইভোল্যুশন। এতে একই সময়ে একাধিক ই-মেইল ঠিকানা ব্যবহার করা যায়। পাশাপাশিকখন কী করতে হবে তার তালিকাও রাখা যায়।
ইভোল্যুশন জিএনইউ জিপিএল লাইসেন্সের আওতায় প্রকাশিত এবং বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর ই-মেইল ব্যবস্থাটি বেশ নিরাপদ। এটি ভাইরাস বা ওয়ার্মে আক্রান্ত হয় না।আজেবাজে বা জাংক মেইল নিয়ন্ত্রণের জন্য এর আছেবিশেষব্যবস্থা। নির্দিষ্ট প্রেরকের ই-মেইল আলাদা করে ফোল্ডারে রাখা যায়। এতে রয়েছে ই-মেইল ফিল্টার করার ও ই-মেইল খোঁজার ব্যবস্থা। এটি বিভিন্ন ধরনের কোলাবোরেশন সফটওয়্যার, যেমন এক্সচেঞ্জ সার্ভার ২০০০/২০০৩ সমর্থন করে। এতে জিপিজি এনক্রিপশন (জিএনইউ প্রাইভেসি গার্ড) ব্যবস্থা আছে, যাতে ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধি পায়। এতে বিভিন্ন ডেস্কটপ প্রোগ্রাম, যেমন—জিনোম ক্যালেন্ডার অ্যাপলেট, পিজিনের কন্টাক্ট লিস্ট, প্ল্যানারের টাস্ক লিস্ট ইত্যাদি ব্যবহার করা যায়। এটি এলইডিপি, ভিকার্ড ও টুডু লিস্ট শেয়ার করে। একে নিজের মতো করে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম (প্লাগ-ইন) পাওয়া যায়। এ ছাড়া এটি আইক্যালেন্ডার সমর্থন করে। ইভল্যুশনের সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে (http://projects.gnome.org/evolution/ download.shtml) ঠিকানায়।

বাংলা ব্লগ সাইট
ইন্টারনেটে বাংলা ভাষায় চালু হয়েছে সোনার বাংলা নামে নতুন একটি ব্লগসাইট। এতে নিবন্ধনের মাধ্যমে নানা বিষয়ে লেখা যাবে। ঠিকানা: www.sonarbanglablog.com
Saturday, March 27, 2010
স্ক্রিনসেভারে আবহাওয়ার তথ্য
আবহাওয়ার তথ্য, বাতাসের গতিবেগ ইত্যাদি স্ক্রিনসেভারে পাওয়া যাবে।
ইয়োউইন্ডো সফটওয়্যারে আবহাওয়ার বিভিন্ন তথ্য এভাবে পাওয়া যায়।
www.yowindow.com ঠিকনার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নামানো (ডাউনলোড)
যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন এবং নিজের দেশ ও শহর নির্বাচন
করুন।এবার প্রোগ্রাম মেনু থেকে Set YoWindow as Screensaver-এ ক্লিক করে
স্ক্রিনসেভার হিসেবে ইয়োউইন্ডোকে সেট করুন। এরপর থেকে স্ক্রিনসেভারে
বর্তমান আবহাওয়ার তথ্য দেখা যাবে।

নেটটুলসে খুঁটিনাটি সবকিছু
নেটটুলস নামের সফটওয়্যার দিয়ে নেটওয়ার্ক, ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমের
বেশ কিছু সুবিধা পাওয়া যায় একসঙ্গে। এই সফটওয়্যারের সেবাগুলোর মধ্যে আছে
আইপি (ইন্টারনেট প্রটোকল) স্ক্যানার, আইপি ক্যালকুলেটর, সাবনেট
ক্যালকুলেটর, পোর্ট স্ক্যানার, টিসিপি বা আইপি কনফিগার, ইন্টারনেট
এক্সপ্লোরার পাসওয়ার্ড রিভাইবার, মাম ফাইল রিনেমার, বাইনারি-আসকি-হেক্স
কনভার্টার, ফোর্স রিবুট, উইন্ডোজের স্টার্টআপ ম্যানেজার, ভার্চুয়াল ড্রাইভ
তৈরি, সিস্টেম টাইমআপ, আনইনস্টলার, নেটমিটার, সফটওয়্যার স্ক্যানার,
অ্যাপলিকেশন টার্মিনেটর, রিমোট পিসি শাটডাউন, মিউজিক প্লেয়ার,
স্ক্রিনসেভার ইত্যাদি। ফলে কিছু কাজের জন্য ব্যবহারকারীকে আলাদা আলাদা
সফটওয়্যার ইনস্টল করতে হয় না।
একটি সফটওয়্যার থেকেই এই সেবাগুলো পাওয়া যাবে। এতে নেটওয়ার্ক টুলস, ফাইল
টুলস, সিস্টেম টুলস হিসেবে মোট ১৭৫টির মতো প্রোগ্রাম রয়েছে, যার তালিকা
দেখতে পাওয়া যাবে হেল্পের রিড মি ফাইল থেকে।
এ ছাড়া এই সেবাগুলো খোঁজার সুবিধা আছে। তবে এগুলোর মধ্যে কিছু কিছু সেবা
একটু ধীরগতির। ২৫.৩ মেগাবাইটের বিনামূল্যের এ সফটওয়্যারটি
www.users.pandora.be/ ahmadi ওয়েবসাইট থেকে নামিয়ে নেওয়া যেতে পারে।
উইন্ডোজের সব সংস্করণে সফটওয়্যারটি চলবে। আর ইনস্টল করার পর মূল ফোল্ডার
কপি করে পোর্টেবল (৭৬ মেগাবাইট) হিসেবেও ব্যবহার করতে পারবেন।

টিপস নিয়ে ওয়েবসাইট
বিভিন্ন বিষয়ের ওপর তথ্য নিয়ে একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। টিপসওয়ার্ল্ভ্র নামের এ সাইটে স্বাস্থ্য, ব্যাংকিং, বিজ্ঞাপন, অনলাইনে আয়, গাড়ি, ডায়াবেটিস, ক্যানসার, নিরাপত্তা, হ্যাকিং ইত্যাদি বিষয়ের নিবন্ধ প্রকাশ
করা হয়েছে। সাইটটির ঠিকানা: www.tipsworld.info

পিবিআড্ডা চালু
মোবাইল ফোনসেট ও কম্পিউটার থেকে ব্যবহার-উপযোগী ওয়েবসাইট পিবিআড্ডা চালু হয়েছে। এ সাইটে রয়েছে সরাসরি চ্যাট, নিজস্ব ফোরাম, ফোন বুক, বার্তা আদান-প্রদান ইত্যাদি সুবিধা। এর ঠিকানা: http://wap.pbadda.com
কি-বোর্ড বা মাউস দিয়েই চলবে আপনার কম্পিউটার
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো, কম্পিউটারের কি-বোর্ড বা মাউসের যেকোনো একটি কাজ করছে না। সে ক্ষেত্রেও চিন্তার কিছু নেই।
কি-বোর্ড বা মাউসের যেকোনো একটি দিয়েই কম্পিউটারে কাজ চালিয়ে নেওয়া সম্ভব।
যদি কি-বোর্ডটি সচল এবং মাউসটি অচল হয়, তবে কি-বোর্ড থেকে
Left Alt+Left Shift+Num Lock একত্রে চাপতে হবে।
একটি অপশন আসবে।
এতে OK করলেই কি-বোর্ডের সংখ্যার বোতামগুলো
(নিউম্যারিক কি-প্যাড) মাউস হিসেবে কাজ করবে।
১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯ বোতামের মাধ্যমে মাউস পয়েন্টার নাড়িয়ে সব কাজ করা যাবে।
আর যদি উল্টোটা হয়, অর্থাৎ মাউস সচল আর কি-বোর্ড অচল, সে ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start থেকে All programs\Accessories\ Accessibility\on Screen Keyboard নির্বাচন করতে হবে। ডেস্কটপে একটি কি-বোর্ড চলে আসবে। সেটির বোতামে মাউস দিয়ে ক্লিক করে কি-বোর্ডের কাজ করা যাবে।

Subscribe to:
Posts (Atom)