Pages

Wikipedia

Search results

Saturday, August 28, 2010

দ্রুত ফাইল কপি পেস্ট করুন

নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন হবে।

সহজে আইপি লুকিয়ে রাখুন

বিভিন্ন কারণে ইন্টারনেট প্রটোকল (আইপি) লুকানোর (হাইড) প্রয়োজন হয়। বিশেষ করে, ব্লক করা ওয়েবসাইটে যেতে বা অন্যান্য কারণে একাধিক আইপি ব্যবহারের প্রয়োজন পড়লে। আইপি লুকানোর জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। তবে আইপি লুকানোর করার দারুণ একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শিল্ড। সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইটি হাইড করা যাবে এবং তা যেকোনো আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে। এ জন্য www.hotspotshield.com থেকে ছয় মেগাবাইটের মতো এই সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণ ও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শিল্ড সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে এবং সিস্টেম ট্রের আইকনটির রং সবুজ হবে। পরবর্তী সময়ে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF এ ক্লিক করলেই হবে।

নবীনগর উপজেলার ওয়েবসাইট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন তথ্য নিয়ে চালু হচ্ছে নবীনগর উপজেলা (www.nabinagarupazila.com) নামের নতুন একটি ওয়েবসাইট। এতে নবীনগরের বিশিষ্টজনদের জীবনী, ঐতিহ্য, ইতিহাস ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণসহ নানা তথ্য থাকবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন এ ওয়েবসাইট কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম। উপজেলার বিভিন্ন তথ্য nabinagarupazila@yahoo.com ঠিকানার ই-মেইলে পাঠানো যাবে।

সহজেই পাবেন ঠিকানা

কিবোর্ড দিয়ে ওয়েবসাইট দেখার সফটওয়্যারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) যেতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে F6 কি চাপলেই হয়। আর অপেরা ব্রাউজারের ক্ষেত্রে F8 কি চাপতে হয়। আবার CTRL + L কি চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

লিনাক্সে গুগল ভিডিও চ্যাট

জিমেইল ইনবক্স থেকে বন্ধুদের সঙ্গে লিখেলিখেচ্যাট বা ক্ষুদ্র বার্তা আদান-প্রদান করার সঙ্গে সঙ্গে অডিও এবং ভিডিও চ্যাট করার সুবিধা রয়েছে। তবে অডিও এবং ভিডিও চ্যাট করার জন্য একটি অতিরিক্ত প্রোগ্রাম (প্লাগইন) ইনস্টল করতে হয়। যার ফলে বিশেষ কোনো মেসেঞ্জার ব্যবহার করা ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে এই কাজটি করার সুযোগ পাওয়া যায়। এত দিন পর্যন্ত কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই এটি ব্যবহার করা যেত।
সম্প্রতি গুগল লিনাক্স অপারেটিং সিস্টেমের উপযোগী করে এই প্রোগ্রাম প্রকাশ করেছে। অডিও এবং ভিডিও চ্যাটের এই প্লাগইনটি এখন কেবল উবুন্টু এবং অন্যান্য ডেবিয়ানভিত্তিক ডিস্ট্রিবিউশনগুলোতে ব্যবহার করা যাবে। এবং গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই তারা লিনাক্স আরপিএম প্যাকেজ প্রকাশ করবে। প্রথম সংস্করণ প্রকাশের প্রায় দুই বছর পর লিনাক্স সংস্করণ প্রকাশ করা হলো।
এই বিষয়ে গুগল রিয়েল টাইম কমিউনিকেশন টিমের প্রযুক্তি বিভাগের প্রধান জাস্টিন বলেন, লিনাক্সে ব্যবহার উপযোগী এ ধরনের প্রোগ্রাম তৈরিতে প্রযুক্তিগত বিশেষ কৌশল ব্যবহার করতে হয়েছে। এখানে ভিডিও রেন্ডারিংয়ের কাজটি সম্পূর্ণ নতুনভাবে সমাধান করা হয়েছে এবং পালসভিত্তিক অডিও ব্যবস্থা সমন্বয় করার কাজটিও করতে হয়েছে। সেই সঙ্গে অসংখ্য ওয়েবক্যামের ওপর পরীক্ষা করতে হয়েছে যেন সব ক্ষেত্রেই এটি সঠিকভাবে কাজ করে। উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে বর্তমানে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে এর প্রতিটিই লিনাক্স সংস্করণে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ৬৪বিট সংস্করণেও এই প্রোগ্রামটি ব্যবহার করা যাবে। প্রোগ্রামটি http://www.google.com/chat/video ঠিকানা থেকে নামানো যাবে।

Friday, August 27, 2010

অনুবাদ করুন যেকোনো ভাষার ওয়েবসাইট

ইন্টারনেটে বিভিন্ন ভাষার ওয়েবসাইট থাকে। ভাষা ভিন্ন হওয়ায় এসব ওয়েবসাইটের লেখা পড়া যায় না। তবে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার ওয়েবসাইট অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে FoxLingo নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)।
অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/ firefox/addon/2444/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। খেয়াল করুন অ্যাড্রেসবারের নিচে নতুন একটি টুলবার এসেছে। ভিন্ন ভাষার ওয়েবসাইট অনুবাদ করার জন্য টুলবারের Webtrans অপশনে ক্লিক করুন, এখান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারবেন। যদি স্প্যানিশ ভাষাকে ইংরেজিতে অনুবাদ করতে চান তাহলে webtrans/spanish/spanish to english নির্বাচন করতে হবে।
যদি আপনি বুঝতে না পারেন ওয়েবসাইটটি কোন ভাষার, সে ক্ষেত্রে টুলবার থেকে service/language identification/ google language identification অপশনে যান এবং নির্দিষ্ট বক্সে সাইটটির ঠিকানা লিখে translate দিন। এ ছাড়া এই অ্যাড-অনসে রয়েছে অভিধান ব্যবহারের সুবিধা।

Total Pageviews

ads by infolink